ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ক্যান্সারে মারা গেলেন আইভরি কোস্ট প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামিদ বাকায়োকো মারা গেছেন। বুধবার জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুর দুইদিন আগে তিনি তার ৫৬তম জন্মবার্ষিকী উদযাপন করেছিলেন।

আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা প্রধানমন্ত্রী হামিদের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, তিনি একজন মহান রাষ্ট্রনায়ক  ছিলেন। তরুণদের কাছে এক উদাহরণ এবং অনুকরণীয়।

ফ্রান্স ২৪-এর এক প্রতিবেদনে জানানো হয়, গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী হামিদ ফ্রান্সে যান। এরপর স্বাস্থ্যের অবনতি হল তাকে জার্মানিতে নেয়া হয়।

হামিদ বাকায়োকো প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও পালন করছিলেন। হামিদ এক সময় সংবাদকর্মী ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের জুলাই মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ হয়ে পড়ার পর দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী আহমেদ গউন কাউলিবালিও মারা যান। কাউলিবালির মৃত্যুর পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পান হামিদ বাকায়োকো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ক্যান্সারে মারা গেলেন আইভরি কোস্ট প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১