ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গিনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ মধ্য আফ্রিকার ইকুয়াটোরিয়াল গিনির এক সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ৯৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

গতকাল রবিবার (৭ মার্চ) এ ঘটনা ঘটে। বিস্ফোরণস্থলের সমস্ত বাড়ি ভেঙে গেছে। দু-একটি দেওয়াল কোনোমতে দাঁড়িয়ে আছে। লোহার কাঠামোও ভেঙে গেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মৃতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক গুণ বেশি।

বিবিসি জানায়, এ ঘটনায় আরও ৬১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৯৯ জন হাসপাতালে ভর্তি। এ দুর্ঘটনার জন্য সেখানে ডিনামাইট মজুতে অব্যবস্থাপনা এবং স্থানীয় কৃষকদের আবর্জনা পোড়ানোকে দায়ী করছে কর্তৃপক্ষ।

সোমবার সারাদিন ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করেছেন স্বেচ্ছাসেবীরা। প্রথমে আনুমানিক ৩১ জনের মৃত্যুর কথা বলা হলেও পরে আরও তিনগুণ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে তিনটি শিশুকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট টেয়োডোরো ওবিয়াং এনগুয়েমা জানান, এ দুর্ঘটনায় শহরের প্রতিটি বাড়ি এবং ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার জন্য ডিনামাইট সংরক্ষণ ও দেখাশোনায় নিয়োজিতদের অবহেলাকে দায়ী করেছেন।

প্রেসিডেন্ট আরও জানান, ফসলের জমি পরিষ্কারের জন্য স্থানীয় কৃষকদের লাগানো আগুন না নেভানোর কারণেই এই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি সামলে উঠতে তিনি আন্তর্জাতিক সহায়তার আবেদন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গিনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৮

আপডেট টাইম : ১০:১৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১