ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পশ্চিমবঙ্গকে প্রকৃত সোনার বাংলা হিসেবে গড়ে তোলা হবে: মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পরিবর্তনের জন্য বাংলার মানুষ দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) বিশ্বাস করেছিল। কিন্তু তিনি সেই বিশ্বাস ভঙ্গ করেছেন। তিনি সবার দিদি হতে পারেননি। তিনি শুধু একজন ভাইপোর পিসি হতে পেরেছেন।

রবিবার (৭ মার্চ) কলকাতায় বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির জনসভায় যোগ দিয়ে তিনি এ সব কথা বলেন। আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নিজ দলের প্রচারণায় এটাই ভারতের প্রধানমন্ত্রীর প্রথম পশ্চিমবঙ্গ সফর।

নরেন্দ্র মোদি বলেন, বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গকে প্রকৃত সোনার বাংলা হিসেবে গড়ে তোলা হবে। মানুষের স্বপ্নের সোনার বাংলা পূরণ হবে।
উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আজ আমি এখানে এসেছি বাংলার উন্নয়নের আশ্বাস দিতে, রাজ্যে বিনিয়োগ আরও বাড়াতে এবং বাংলার সংস্কৃতি রক্ষা করতে ও পরিবর্তন আনতে। আমি আপনাদের বাংলার আসল পরিবর্তনে বিশ্বাস করাতে চাই। কারণ, আমি বাংলার পুনর্নির্মাণে বিশ্বাস করি।

রাজ্যের উন্নয়নের জন্য আগামী ২৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০৪৭ সালে ভারত যখন স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে তখন দেশকে আবারও নেতৃত্ব দিবে পশ্চিমবঙ্গ, যোগ করেন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। বিজেপি ক্ষমতায় আসলে সরকারি সিস্টেম, পুলিশ এবং প্রশাসনের প্রতি মানুষের বিশ্বাস আবার পূর্ণ-প্রতিষ্ঠা করা হবে।

এ সময় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদি বলেন, জনগণ আপনাকে দিদি হিসেবে পছন্দ করেছিল। কিন্তু আপনি দিদি হতে পারেননি। আপনি শুধু একজন ভাইপোর (অভিষেক ব্যানার্জী- মুখ্যমন্ত্রীর ভাইপো যিনি রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে আছেন) পিসি হতে গেলেন? বাংলার মানুষ আপনাকে এই একটি প্রশ্নই বারবার জিজ্ঞেস করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পশ্চিমবঙ্গকে প্রকৃত সোনার বাংলা হিসেবে গড়ে তোলা হবে: মোদি

আপডেট টাইম : ০৮:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১