ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

উপসচিব পদে পদোন্নতি পেলেন ৩৩৭ কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ৩৩৭ কর্মকর্তা।

রোববার (৭ মার্চ) এই পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুইটি আদেশ জারি করা হয়েছে।

নতুন বছরে প্রশাসনে এটাই বড় ধরনের পদোন্নতি। এর আগে গত ২৬ সেপ্টেম্বর ৯৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব ও ৫ জুন ১২৩ জন কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। তবে উপ-সচিব পদে এর আগে বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছিল ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি, ওই সময় ৪০৭ জন কর্মকর্তা উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। উপ-সচিব থেকে উপরের পদগুলো সরকারের পদ হিসেবে গণ্য করা হয়।

এবার প্রশাসন ক্যাডারের ২৫৮ জন কর্মকর্তা এ পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া অন্যান্য ক্যাডার থেকে উপ-সচিব হয়েছেন ৭৯ জন কর্মকর্তা।

‘সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭৫ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ২৫ শতাংশ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের বিবেচনায় নিতে হবে।

বিধিমালা অনুযায়ী, উপ-সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে সিনিয়র সহকারী সচিব পদে ৫ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মূল্যায়ন নম্বরের অন্তত ৮৩ নম্বর পেতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

উপসচিব পদে পদোন্নতি পেলেন ৩৩৭ কর্মকর্তা

আপডেট টাইম : ০৩:০২:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১