ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কুমিরের পেটে আস্ত মানুষ, অতঃপর ভিডিও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইন্দোনেশিয়ার পূর্ব কালিমান্তান। সেখানকার আট বছর বয়সী দিমান মুলকান সাপুত্রা তার পিতার সঙ্গে মাছ ধরতে গিয়েছিল বুধবার। বাড়ির কাছেই একটি নদীতে যখন তার পিতা মাছ ধরছিলেন তখন দিমাস এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। তখনই ভয়ঙ্কর থাবা উঁচিয়ে তার দিকে এগিয়ে যায় একটি কুমির। তাকে দেখে দিমাস চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। ছেলেকে বাঁচাতে তার পিতা দৌড়ে যান। কিন্তু কিছুই করতে পারলেন না তিনি। তার চোখের সামনেই ছেলে দিমাসকে আস্ত গিলে খেয়ে ফেলে কুমির।

আর মুহূর্তের মধ্যে কুমিরটি অদৃশ্য হয়ে যায় গভীর পানির নিচে। দিমাসের পিতা চিৎকার করতে থাকেন। অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু কুমিরের আর সন্ধান পান না। দিমাসের পিতা সুবলিয়ানসিয়ার চিৎকারে ছুটে যায় অন্যরা। কিন্তু না, কোথাও কোনো সন্ধান নেই কুমিরের। এর একদিন পরে বৃহস্পতিবার কুমিরটির সন্ধান পাওয়া যায় পাশের গ্রাম মুয়ারা বেঙ্গোলোন গ্রামে। তার পেটে তখন দিমাসের আস্ত দেহ। মারা গেছে কুমিরটি। স্থানীয় এক উদ্ধারকারী ও উদ্ধারকারী টিমের কর্মকর্তা ওকতাভিয়ান্তো বলেছেন, দিমাসকে কুমিরে কামড়ে পানিতে ঝাঁপ দিলে দিমাসের পিতা সুবলিয়ানসিয়ারও পানিতে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু কুমিরের কিছুই করতে পারেননি। তিনি খালি হাতেই কুমিরটিকে আঘাত করেন। তাতে কুমিরের কিছুই করতে পারেননি। উল্টো কুমিরটি গভীর পানিতে তলিয়ে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। মৃত কুমিরের সন্ধান পেয়ে স্থানীয়রা সমবেত হয়ে কুমিরটিকে চিৎ করে তার পেট কেটে উদ্ধার করে দিমাসের মৃতদেহ। এতে দেখা যায়, দিমাসকে না চিবিয়েই আস্ত গিলে ফেলেছে কুমির। তার অক্ষত দেহ উদ্ধার করা হয় কুমিরের পেত থেকে। তা দেখে স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কুমিরের পেটে আস্ত মানুষ, অতঃপর ভিডিও

আপডেট টাইম : ০৯:১৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১