ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

খুব সহজেই তৈরি করুন আপেল সন্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সন্দেশের স্বাদ যেন ভুবন ভোলানো! মুখে পুরতেই গলে যায়। সন্দেশ কমবেশি সবাই খেয়েছেন! তবে কখনো কি আপেল সন্দেশের স্বাদ উপভোগ করেছেন?

দেখতেও যেমন সুন্দর, এ সন্দেশের স্বাদও অতুলনীয়। কিছু কিছু খাবার স্বাদের চেয়ে সৌন্দর্যই যেন সবাইকে আকৃষ্ট করে। তেমনই হলো আপেল সন্দেশ।

খুবই সুস্বাদু এ সন্দেশ তৈরির পদ্ধতি কঠিন মনে হলেও কিন্তু খুবই সহজ। চাইলেই ঘরে তৈরি করে ছোট-বড় সবাইকে চমকে দিতে পারেন। জেনে নিন রেসিপি-

jagonews24

উপকরণ

১. গুড়ো দুধ ১ কাপ
২. পাউডার সুগার আধা কাপ
৩. কনডেন্সড মিল্ক ২ টেবিল চামচ
৪. ঘি ১ টেবিল চামচ
৫. এলাচ গুঁড়ো ১ চিমটি
৬. ফুড কালার প্রয়োজনমতো (লাল ও হলুদ)
৭. লবঙ্গ কয়েকটি

পদ্ধতি

প্রথমে প্যানে গুঁড়া দুধ, পাউডার সুগার, কনডেন্স মিল্ক দিয়ে মাঝারি আচেঁ নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়ার পরে যখন সব উপকরণ একসঙ্গে মিশে যাবে; তখন প্রয়োজনমতো ফুড কালার (হলুদ) মিশিয়ে দিন।

jagonews24

এবার এলাচ গুঁড়ো দিয়ে নেড়ে দিন মিশ্রণটি। এভাবেই কিছুক্ষণ নাড়তে থাকুন। যখন মিশ্রণ প্যানের গা ছেড়ে উঠে আসবে তখন নামিয়ে নিন।

একটি পাত্রে মিশ্রণ ঢেলে হালকা ঠান্ডা করে নিন। এরপর হাতে ঘি মেখে আপেলের মতো গোল করে নিন। বেশি ঘি মাখবেন না হাতে, সন্দেশ আপেলের আকারে তৈরি করতে পারবেন না। বারবার ভেঙে যাবে।

যখন সবগুলো সন্দেশ আপেল আকৃতির করে তৈরি করা হয়ে যাবে; তখন আপেলের গায়ে ব্রাশ দিয়ে লাল ফুড কালার ব্যবহার করুন। আপেলের মুখে একটি লবঙ্গ বসিয়ে দিলেই মনে হবে আসল আপেল।

তৈরি হয়ে গেলে আপেল সন্দেশ। ফ্রিজে একটি এয়ারটাইট বক্সে রেখে সন্দেশগুলো সংরক্ষণ করতে পারবেন বেশ কয়েকদিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

খুব সহজেই তৈরি করুন আপেল সন্দেশ

আপডেট টাইম : ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১