ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ফুটপাতে সন্তান প্রসব, হাসপাতালে নিলো পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সদ্য প্রসূত সন্তান নিয়ে চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকার ফুটপাতে কাতরাচ্ছিলেন একজন মা। ওই নারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় দেখেও পাশ কেটে যাচ্ছিলেন অনেকে।

পরে বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমান উল্লাহর চোখে পড়ে বিষয়টি। ওই নারী ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সঙ্গে সঙ্গে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে নবজাতকসহ নারীটিকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করেন পুলিশের ওই কর্মকর্তা।

হৃদয়বিদারক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে।

এএসআই আমান উল্লাহ বলেন, রাতে আমার ডিউটি ছিলো। ডিউটি শেষে থানায় যাচ্ছিলাম। পথিমধ্যে ফুটপাতের পাশে মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তান প্রসব বেদনায় ছটফট করছিলেন, দৌড়ে গিয়ে দেখি তার অবস্থা আশঙ্কাজনক। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যদের নিয়ে ওই নারীকে নগরের মা ও শিশু হাসপাতালে ভর্তি করি।

তিনি আরও বলেন, সারাদিন হাসপাতালে ছিলাম। এখন রাত ১১টা বাজে। মাত্র বাসায় এলাম।  মা-মেয়ে দুইজনই ভালো আছে।

স্থানীয়রা জানান, ফুটপাতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে সন্তান প্রসব করতে দেখে কিছু পুলিশ সদস্য তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ফুটপাতে সন্তান প্রসব, হাসপাতালে নিলো পুলিশ

আপডেট টাইম : ১০:০০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১