ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কিশোরগঞ্জ বারের সভাপতি আজিজুল আ‘লীগের , সম্পাদক রতন বিএপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ নেতা শাহ আজিজুল হক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা মো. আমিনুল ইসলাম রতন। কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত সমন্বয় পরিষদের শাহ আজিজুল হক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. রাশেদুজ্জামান এনাম পেয়েছেন ১৪৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. আমিনুল ইসলাম রতন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত সমন্বয় পরিষদের মো. শহিদুল আলম শহীদ পেয়েছেন ২০৬ ভোট।
আওয়ামী লীগ সমর্থিত অন্য পদে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন সহসভাপতি গৌরাঙ্গ চন্দ্র সরকার ও আ. রশীদ ভুঞা, সহসাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান সোহেল, লাইব্রেরি সম্পাদক জেসমিন আক্তার মনি, অডিটর খন্দকার ইয়াকুব ফয়সল এবং কার্যকরী সদস্য পদে মমিনুল হক লিটন, মোহাম্মদ আবু সাঈম, এম আবদুর রউফ ও আবু সাদাত মোহাম্মদ সায়েম।
বিএনপি সমর্থিত বিজয়ীরা হচ্ছেন সহসাধারণ সম্পাদক মো. মাহফুজুল করীম বাবু, সাংস্কৃতিক সম্পাদক এ এম সাজ্জাদুল হক এবং কার্যকরী সদস্য পদে মো. মোকাছ উদ্দিন ভুঞা।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এস এম মাহবুবুর রহমান ফলাফলের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনে সমিতির ৫১৯ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কিশোরগঞ্জ বারের সভাপতি আজিজুল আ‘লীগের , সম্পাদক রতন বিএপির

আপডেট টাইম : ০৯:১৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১