ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

বিএনপি প্রস্তুত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩৪১ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে এবং আগামী কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

শুক্রবার সকালে বাংলাদেশ ফটো জর্নালিস্ট অ্যাসোসিয়েশনে বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাহবুব‍ুর রহমান বলেন, ‘আমাদের পাশের দেশে ভারতে নির্বাচন কমিশনারকে সুপার প্রাইম মিনিস্টার বলা হয়। কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আমাদের দেশের নির্বাচন কমিশনার সে সুনাম অর্জন করতে পারেনি।’

তিনি আরো বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হলেও বিএনপি নির্বাচন বিমুখ নয়, নির্বাচনে যাবে। তবে নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে।

বিচার বিভাগ সম্পর্কে তিনি বলেন, ‘বিচার বিভাগে বর্তমানে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। একে অন্যের পেছনে লেগে আছে। বিতর্কিত করছে উচ্চ আদালত থেকে শুরু করে পুরো বিচার বিভাগকে।’

বিএনপি নেতা হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক জাকির হোসেন, ন্যাপের যুগ্ম মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জাসাস সাবেক সভাপতি জাফর উল্যাহ চৌধুরী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

বিএনপি প্রস্তুত

আপডেট টাইম : ১০:৩৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৬