ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন ২ মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের ক্ষমতাচ্যুত আটক প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে নতুন আরও দুই অভিযোগে মামলা হয়েছে। উইন মিন্টের আইনজীবী খিন মং জ আজ বুধবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছেন।

নতুন দুই অভিযোগের মধ্যে সংবিধান লঙ্ঘনের অভিযোগও রয়েছে যার শাস্তি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড।

এর আগে, উইন মিন্টের বিরুদ্ধে করোনা ভাইরাস মহামারির বিধিনিষেধ ভঙ্গ করার অভিযোগ এনেছে সামরিক জান্তা সরকার। গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের কয়েক ঘণ্টা আগে এনএলডি’র শীর্ষ নেতা অং সান সু চির সঙ্গে উইন মিন্টকেও আটক করা হয়।

অভ্যুত্থানের কয়েক দিন পরেই সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে মিয়ানমারের সাধারণ জনগণ। ধীরে ধীরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে মিয়ানমার জুড়ে। সরকারি কর্মচারী, চিকিৎসক, শ্রমিক, শিক্ষকসহ সর্বস্তরের পেশাজীবীরা কাজে ইস্তফা দিয়ে এই বিক্ষোভে অংশ নিচ্ছেন।

এক মাসের বেশি সময় ধরে আটক নেতাদের মুক্তি ও তাদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে বিক্ষোভ করছে বার্মিজরা। শুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ হস্তক্ষেপ না করলেও পরে তারা বিক্ষোভকারীদের ওপর সহিংস হয়ে ওঠে। ২৮ ফেব্রুয়ারি একদিনেই বিক্ষোভে গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করেছে পুলিশ। এই ঘটনায় মিয়ানমারের সামরিক জান্তার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন ২ মামলা

আপডেট টাইম : ০৪:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১