ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

দণ্ডিতকে দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্বোধন মুক্তিযুদ্ধের অসম্মান: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধন করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২ মার্চ) কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি অনুষ্ঠানে যুক্ত হয়ে দেয়া বক্তব্যে এ বিষয়ে প্রশ্ন তোলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দুর্নীতি মামলার একজন দণ্ডিত আসামিকে দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধন মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন করার শামিল। দলে অনেক সিনিয়র নেতা ও মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পাড় থেকে আসামিকে দিয়ে অনুষ্ঠান উদ্বোধন স্বাধীনতার প্রতি বিএনপির কমিটমেন্ট নিয়েই জনগণ এখন প্রশ্ন তুলছে।’

আজ ভিডিও কনফারেন্সে ওবায়দুল কাদের চট্টগ্রাম জেলার চট্টগ্রাম-বোয়ালমারী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধন করেন। সেখানে যুক্ত হয়ে তিনি বলেন, ‘বিএনপি সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানমালা একজন পলাতক আসামি দিয়ে উদ্বোধন করায় দেশবাসী বিস্মিত হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি স্বাধীনতার ইতিহাসকে বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ভূলুণ্ঠিত করেছে। বিএনপি উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে কোন চেতনা বাস্তবায়ন করতে চায়?’

বিএনপির মুখে স্বাধীনতার চেতনা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতোই বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা যখন নির্বাচনে জিতে তখন এক কথা বলে, আর পরাজিত হলে বলে আরেক কথা। জনগণ ভোট না দিলেও তাদেরকে জোর করে জিতিয়ে তবেই প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে?’

আওয়ামী লাগ সাধারণ সম্পাদক বলেন, ‘সন্ত্রাস নির্ভরতায় বিএনপির আন্দোলনে মানুষ এখন আর সাড়া দেয় না বরং মানুষ আতঙ্কগ্রস্ত হয় তাদের আন্দোলনের কথা শুনলে। বিএনপির ভোট কেন কমে গেছে, এর দায় নির্বাচন কমিশনের নয়। তারা তাদের ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপাতে সবসময় সিদ্ধহস্ত।’

সেতুমন্ত্রী কাদের বলেন, ‘দেশে গাড়ি চালনায় নারীদের আগ্রহ বাড়ছে। তাই নারীদের প্রশিক্ষণের ব্যাপারে গুরুত্ব দেয়া উচিত।’

মন্ত্রী বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্টের নির্দেশ দিয়ে বলেন, ‘চট্টগ্রামসহ পুরোদেশে বাস পরিচালনার জন্য নতুন রুট চিহ্নিত করে রুট সম্প্রসারণ করতে হবে।’

চট্টগ্রাম বোয়ালখালী প্রান্তে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিআরটিসির চেয়ারম্যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দণ্ডিতকে দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্বোধন মুক্তিযুদ্ধের অসম্মান: কাদের

আপডেট টাইম : ০২:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১