ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

একস’ঙ্গে চার মেয়ে ও দুই ছেলে শিশুর জ’ন্ম দিলেন এক মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ পোল্যান্ডে প্রথমবারের মতো একস’ঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন এক মা। ছয় স’ন্তানের মধ্যে চারটি মেয়ে আর দুটি ছেলে শিশু জ’ন্ম দিয়েছেন তিনি। পৃথিবীতে প্রতি ৫০০ কোটি না’রীর গ’র্ভধারণে একবার এমনটা ঘটার স’ম্ভাবনা থাকে।
পোল্যান্ডের ক্রাকুফ বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে স্থানীয় সময় সোমবারে ওই শিশুদের জ’ন্ম হয়। গ’র্ভধারণের ২৯ সাপ্তাহের মধ্যেই সিজারিয়ানের মাধ্যমে তাদের জন্ম হয়। তবে জন্মের আগে চিকিৎসকরা জানতেন পাঁচ শিশুর কথা।
হাসপাতালের চিকিৎসক রিসার্দ লাউটারবাখ বলেন, সৌভাগ্যবশত সবকিছু পরিকল্পনা মতো হয়েছে। সবকিছুই ঠিক ছিলো। তবে একটি বিষয় ব্যতিক্রম ছিলো।
যখন পঞ্চম শিশুটি আমার বের করে নিয়ে আসলাম, তখন দেখলাম আরো একটি শিশু। এটি একটি ব্যতিক্রমী ঘটনা। এরপরই আমরা আবার নতুন করে যন্ত্রপাতি জোগাড় করলাম। পরে আরো একটি দল নিয়ে তাকে বের করে নিয়ে আসি।

এই ঘটনায় শুধু চিকিৎসকরাই নয়, বিষ্মিত হয়েছেন বাবা-মাও। তাঁরাও প্রস্তুত ছিলেন পাঁচ নবজাতকের মুখ দেখার জন্য। কিন্তু দেখলেন ছয় সন্তানের মুখ। ছয় সন্তান জন্ম দেওয়া মা ক্লাউডিয়া মাজেক জানান, এটি আসলে অবাক করার মতো ঘটনা ছিলো।

আমরা পাঁচটি শিশুরই প্রত্যাশা করছিলাম। কিন্তু পরে দেখলাম ছয়টি শিশু। প্রথমে আমার অনেক কষ্ট লেগেছিলো। পরে যখন এক কন্যা শিশুকে ছুঁয়ে দেখলাম তখন অনেক আনন্দ হলো।

২৯ বছর বয়সি ক্লাউডিয়া মাজেকের আরো আড়াই বছরের আরো একজন ছেলে শিশু রয়েছে। সে আড়াই বছর বয়সেই ছয় ভাই-বোন পাচ্ছে। এর আগে ২০০৮ সালের দিকে এক নারী একসাথে পাঁচ শিশুর জন্ম দিয়েছিলেন। সূত্র: ডয়চে ভেলে, ওয়াশিংটন পোস্ট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

একস’ঙ্গে চার মেয়ে ও দুই ছেলে শিশুর জ’ন্ম দিলেন এক মা

আপডেট টাইম : ০১:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১