ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

হোয়াইট হাউস ছাড়ার আগেই গোপনে টিকা নেন ট্রাম্প-মেলানিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ হোয়াইট হাউসে গত জানুয়ারিতে করোনাভাইরাসের টিকা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। সোমবার ট্রাম্পের এক উপদেষ্টা মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিএনএনকে এই তথ্য জানান। তবে ট্রাম্প কোন কোম্পানির টিকা নিয়েছেন এবং কত ডোজ নিয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গত রোববার ফ্লোরিডার অরল্যান্ডোতে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে সমর্থকদের টিকা নেওয়ার উৎসাহ দেন ট্রাম্প। এর পরই এ তথ্য বেরিয়ে আসে। প্রেসিডেন্ট থাকার সময় ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসকে গুরুত্ব দেননি। যুক্তরাষ্ট্রে করোনার ভয়াবহতা ট্রাম্প প্রশাসনের অব্যবস্থাপনারই ফল হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প একসময় মাস্ক ব্যবহারে অনীহা ছিলেন। এমনকি করোনাকে সাধারণ ফ্লু হিসেবে দেখতেন। মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিষয়কে তিরি রীতিমতো তাচ্ছিল্য করেছেন। লকডাউন দিতেও তিনি রাজি ছিলেন না।

ফ্লোরিডার ওই সম্মেলনে ট্রাম্প বলেন, ভ্যাকসিন নেওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। প্রত্যেকেরই উচিত এই টিকা নেওয়া। টিকা নেওয়ার প্রতি তার এই উৎসাহ জোগানো এটিই প্রমাণ করে যে, তিনি করোনার ভয়াবহতা এতদিনে হলেও আঁচ করতে পেরেছেন।

সূত্র: এএফপি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

হোয়াইট হাউস ছাড়ার আগেই গোপনে টিকা নেন ট্রাম্প-মেলানিয়া

আপডেট টাইম : ১১:৪০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১