ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অবিলম্বে সৌদি যুবরাজের শাস্তি চান খাশোগির বাগদত্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবের রাজপরিবারের কঠোর সমালোচক সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা খাদিজা চেঙ্গিস অনতিবিলম্বে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাস্তি দাবি করেছেন।

তিনি এক বিবৃতিতে বলেছেন, শাস্তি দিলে শুধু যে ন্যায়বিচারই প্রতিষ্ঠিত হবে তা নয়, সেই সঙ্গে এ ধরনের নৃশংসতা রোধ করাও সম্ভব হবে।খবর রয়টার্সের।

সম্প্রতি প্রকাশিত মার্কিন গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়, সৌদি যুবরাজের নির্দেশে ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে জামাল খাশোগিকে হত্যা করা হয়।

২০১৮ সালেই এই প্রতিবেদন তৈরি করা হলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি গোপন রাখার নির্দেশ দিয়েছিলেন।

এক টুইটবার্তায় চেঙ্গিস লিখেছেন, যদি সৌদি যুবরাজকে শাস্তি দেওয়া না হয়, তা হলে এর মধ্য দিয়ে চিরদিনের জন্য এমন একটি বার্তা দেওয়া হবে যে, খুনের মূল অপরাধী ধরাছোঁয়ার বাইরে থাকতে পারেন। এতে আমরা সবাই বিপদে পড়ব। এতে আমাদের মানবতায় রক্তের দাগ লাগবে।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে খুন করার পর জামাল খাশোগির মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয়। তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন।

শুরু থেকেই হত্যার নির্দেশদাতা হিসেবে মোহাম্মদ বিন সালমানকে সন্দেহ করা হচ্ছে। সৌদি আরব প্রথমে এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করলেও পরে আন্তর্জাতি চাপের মুখে তা স্বীকার করে।

৫৯ বছর বয়সী এই সাংবাদিক একসময় সৌদি সরকারের উপদেষ্টা ছিলেন। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে আত্মনির্বাসনে গিয়েও শেষ পর্যন্ত বাঁচতে পারেননি ওয়াশিংটন পোস্টের কলাম লেখক এই সাংবাদিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অবিলম্বে সৌদি যুবরাজের শাস্তি চান খাশোগির বাগদত্তা

আপডেট টাইম : ১০:২৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১