ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সউদী বাদশাহর সাথে ফোনালাপ বাইডেনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সউদী আরবের বাদশাহ সালমানের সঙ্গে বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ফোনালাপে বাদশাহর কাছে মানবাধিকার ইস্যু তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে খাসোগি হত্যাকান্ড নিয়ে তাদের মধ্যে কোন আলোচনা হয়েছে কিনা, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

গত ২০ জানুয়ারি বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তিনি এই প্রথম সউদী আরবের বাদশাহ সালমানের সঙ্গে কথা বললেন। পুরোনো মিত্র সউদী সাথে সম্পর্ক পুনর্গঠন করতে চান তিনি। সেই লক্ষ্যে তার প্রশাসন ইতিমধ্যে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে। জো বাইডেন ও সউদীর বাদশাহ সালমানের মধ্যকার ফোনালাপের পর এ নিয়ে হোয়াইট হাউস বিবৃতিতে দিয়েছে। বিবৃতিতে খাসোগির ব্যাপারে কিছু বলা হয়নি। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, সর্বজনীন মানবাধিকার ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্র যে গুরুত্ব দেয়, সে বিষয়টি সউদীর বাদশাহ সালমানের কাছে তুলে ধরেছেন জো বাইডেন।

কিছু অধিকারকর্মীকে সম্প্রতি মুক্তি দিয়েছে সউদী আরব। সউদীর এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র যে ইতিবাচক হিসেবে নিয়েছে, তা জানিয়েছেন বাইডেন। সউদীর সাংবাদিক জামাল খাসোগি হত্যাকান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের একটি স্পর্শকাতর গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের আগে বাদশাহ সালমানের সঙ্গে বাইডেনের এই ফোনালাপ হলো। বাদশাহ সালমানকে ফোন করার আগে বাইডেন প্রতিবেদনটি পড়েছেন বলে তিনি নিজেই জানান।

যুক্তরাষ্ট্র ও সউদীর মধ্যকার দীর্ঘদিনের অংশীদারত্বের বিষয়টি দুই নেতার আলোচনায় উঠে আসে। একই সঙ্গে আঞ্চলিকসহ বিভিন্ন ইস্যু আলোচিত হয়। ইরানপন্থী গোষ্ঠীগুলো সউদীর জন্য যে হুমকি সৃষ্টি করছে, তা-ও আলোচনায় উঠে আসে। বাদশাহ সালমানকে বাইডেন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি দ্বিপক্ষীয় সম্পর্ককে যথাসম্ভব শক্তিশালী ও স্বচ্ছ করতে কাজ করবেন। দুই নেতা দুই দেশের মধ্যকার সম্পর্কের ঐতিহাসিক প্রকৃতির কথা স্বীকার করেন। পারস্পরিক উদ্বেগ ও স্বার্থের বিষয়ে তারা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সউদী বাদশাহর সাথে ফোনালাপ বাইডেনের

আপডেট টাইম : ০৯:৩৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১