ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ সম্পদের মামলায় হাজি সেলিমের আপিলের রায় ৯ মার্চ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১৩ বছরের সাজার রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মো. সেলিমের আপিলের ওপর হাইকোর্টে পুনঃশুনানি অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আগামী ৯ মার্চ রায়ের জন্য দিন ধার্য রেখেছে আদালত।

বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার রাষ্ট্র, দুদক ও আসামি পক্ষের শুনানি নিয়ে এই দিন ধার্যের আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও হাজি সেলিমের পক্ষে বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা শুনানি করেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল হাজি সেলিমকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। ঐ রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট বিশেষ আদালতের সাজা বাতিল করে দেয়। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক। ঐ আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ হাইকোর্টের রায় বাতিল করে হাজি সেলিমের আপিল পুনঃশুনানির জন্য পক্ষদ্বয়কে নির্দেশ দেয়। প্রায় পাঁচ বছর পর ঐ আপিলের পুনঃশুনানির উদ্যোগ নেয় দুদক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অবৈধ সম্পদের মামলায় হাজি সেলিমের আপিলের রায় ৯ মার্চ

আপডেট টাইম : ০৯:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১