ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভুল হিসাবনিকাশ করলেই ইসরাইলকে বড় মাশুল গুণতে হবে: ইরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ ইহুদিবাদী ইসরাইল ইরানের ব্যাপারে যেকোনো ভুল হিসাবনিকাশ করলেই তাকে মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন একজন সিনিয়র ইরানি সামরিক কমান্ডার। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ বাধানোর পাঁয়তারা করছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেড কোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল গোলাম-আলী রাশিদ এ মন্তব্য করেন। ইরানের সশস্ত্র বাহিনীর সামরিক তৎপরতা ও প্রস্তুতি তদারকির দায়িত্বে রয়েছে এই হেডকোয়ার্টার্স।

জেনারেল রাশিদ মঙ্গলবার তেহরানে সেনা কর্মকর্তাদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, “ইরানকে একটি সর্বাত্মক সংঘাতে আমন্ত্রণ জানানো এবং আমাদের জাতীয় নিরাপত্তা বিপন্ন করার হুমকি দিয়ে মূলত ইহুদিবাদী ইসরাইল কৌশলগত ভুল হিসাব নিকাশ করছে।”

তিনি বলেন, তেল আবিব আমেরিকাকে ইরানের বিরুদ্ধে সেরকম একটি সংঘাতে যেতে উসকানি নিয়ে মূলত মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার পাশাপাশি মার্কিন সেনাদের প্রাণহানির পথ সুগম করছে।

এর আগে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সম্প্রতি বলেছেন, [সাবেক মার্কিন প্রেসিডেন্ট] ট্রাম্পের শাসনামলের শেষ দুই মাসে ইরানের ওপর চাপের মাত্রা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা অনেক বেড়ে গিয়েছিল। সে সময় সর্বোচ্চ নেতার নির্দেশে ইরানের সশস্ত্র বাহিনী সারাদেশে ১০টি বড় ধরনের সামরিক মহড়া চালায়।

তিনি বলেন, এসব মহড়ায় ড্রোন, ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌসেনাদের কসরৎ দেখে মার্কিন সামরিক তৎপরতা স্তিমিত হয়ে যায় এবং ইরানের নিরাপত্তা অক্ষুণ্ন থাকে। ইরানের প্রতি ইঞ্চি ভূমির নিরাপত্তা রক্ষা করতে এদেশের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জেনারেল বাকেরি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সূত্র: পার্সটুডে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভুল হিসাবনিকাশ করলেই ইসরাইলকে বড় মাশুল গুণতে হবে: ইরান

আপডেট টাইম : ১০:৫৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১