ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

৮০ ভাগ নারী যৌনতৃপ্তি বঞ্চিত: পূজা ভট্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৪২ বার

বরাবরই আলোচনায় থাকতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী পূজা ভট্ট। এবার তিনি নারীর যৌন-তৃপ্তি নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন। এ ব্যাপারে একটি ওয়েব সিরিজ করতে চলেছেন পূজা। ১২ জন মহিলার ১২টি আলাদা গল্প এবং তাঁদের বিভিন্ন প্রকাশ মাধ্যমের ভিত্তিতে ওই সিরিজ হবে বলে জানা গিয়েছে।

সিরিজটির নাম ‘ওহ’। এর কয়েকটি গল্প পরিচালনা করবেন পূজা। আগামী এপ্রিলেই এর কাজ শুরু হবে। পূজার মতে, সুইমস্যুট পরে বা নগ্ন হয়ে ছবি তুললেই তা সাহসিকতা হয়ে যায় না। সমাজ যে বিষয় সম্পর্কে মুখ ঘুরিয়ে থাকে সে বিষয়ে আলোচনা করাটাই সাহসিকতা। যেমন মহিলাদের চরম তৃপ্তির বিষয়ে সমাজ মুখে কুলুপ এঁটে থাকে। এর ফলে বিষয়টি রহস্যের পর্যায়ে পৌঁছেছে।

পূজার কথায়, ‘‘৮০ শতাংশ মহিলাই চরম-সুখ থেকে বঞ্চিত। আমার মতে মহিলারা যতদিন আর্থিক ও যৌনতার দিক থেকে স্বাধীন হতে পারবেন না, ততদিন তাঁদের ক্ষমতায়ন সম্ভব নয়।’’

তিনি বলেন, “আসলে এখনও সমাজে মহিলাদের কোনো সরব উপস্থিতি নেই, যৌন সম্পর্কের সময় তাঁদের পছন্দকে গুরুত্বও দেয়া হয় না। এটা খুবই দুর্ভাগ্যজনক। বিয়ে করা, যৌন সম্পর্ক, গর্ভবতী হওয়া বা গর্ভপাত করা, কোনো কিছুতেই বেশিরভাগ মহিলারই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

৮০ ভাগ নারী যৌনতৃপ্তি বঞ্চিত: পূজা ভট্ট

আপডেট টাইম : ১০:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০১৬