ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চা পান করুন পরিমাণ মত, পরামর্শ নিউট্রিশনিস্টদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ আমাদের সব থেকে প্রিয় পানীয়র মধ্যে চা একটি। চা খেতে কে না পছন্দ করেন? ঘুম থেকে উঠে এক কাপ গরম গরম চা না খেলে যেন ঘুমটাই কাটতে চায় না। কিংবা বৃষ্টি আর গরম গরম এক কাপ চা আমেজটাই বদলে দেয়। এছাড়া যখন তখন কারণে অকারণে আমরা চা পান করি। কেউ লিকার চা খেতে পছন্দ করেন তো কেউ আদা দেওয়া, তুলসী দেওয়া চা বা দুধ চা। তবে আমাদের মনে রাখা উচিৎ চায়ে রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া। তাই যখন তখন খিদে পেলেই চায়ে চুমুক দেওয়া আপনার শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।

জেনে নিন অতিরিক্ত চা খেলে  আপনার শরীরের কী ক্ষতি হতে পারে-

১) চা-এ ক্যাফেইনজাতীয় পদার্থ থাকে। এর ফলে আমাদের বারবার প্রস্রাবের বেগ পায়। অতিরিক্ত চা খেলে মূত্রবর্ধক সমস্যা দেখা দিতে পারে। এছাড়া ঘুমেরও সমস্যা তৈরি করে চা।

২) থিওফিলাইন এক ধরনের রাসায়নিক পদার্থ। এটি চায়ে থাকে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা তৈরি করে। অনেকেই মনে করেন, সকালে গরম গরম চা খেলে পেট পরিষ্কার হয়। যেখানে অতিরিক্ত চা খেলে কোষ্ঠকাঠিন্যও হতে পারে।

৩) মুড পরিবর্তনের জন্য আদর্শ ড্রাগ ক্যাফেইন। এর যেমন কিছু ভালো দিক রয়েছে, তেমনই রয়েছে কিছু খারাপ দিকও। ঘন ঘন চা খেলে ঘুমের সমস্যা হয়, উত্তেজনা বাড়ে, অস্থিরতা বাড়িয়ে দেয়, হৃদস্পন্দন বাড়িয়ে দেয়।

৪) অন্তঃসত্ত্বা মহিলাদের অবশ্যই চা এড়িয়ে চলা উচিৎ। অন্তঃসত্ত্বা অবস্থায় চা খেলে গর্ভপাতের সম্ভাবনা বেড়ে ‌যায়।

৫) গবেষকরা জানাচ্ছেন, যাঁরা অতিরিক্ত চা খেয়ে থাকেন, তাঁদের প্রস্টেট ক্যানসারের সম্ভাবনাও বেশি থাকে।

৬) চায়ের মধ্যে থাকা ক্যাফেইন আমাদের শরীরের রক্তসঞ্চালন ব্যবস্থার জন্য একেবারেই ভালো নয়। যাঁদের হৃদ‌যন্ত্রে সমস্যা রয়েছে, তাঁদের অবশ্যই চা খাওয়া এড়িয়ে চলা উচিৎ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চা পান করুন পরিমাণ মত, পরামর্শ নিউট্রিশনিস্টদের

আপডেট টাইম : ০১:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১