ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ছুটির দিনে তৈরি করুন সুজির রসবড়া মিষ্টি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সুজি দিয়ে হালুয়াসহ বিভিন্ন মিষ্টান্ন তৈরি করা যায়। কখনো সুজির রসবড়া খেয়েছেন? খুবই সুস্বাদু আর রসে টইটুম্বুর এ বড়াগুলো দেখলেই আপনার জিভে জল চলে আসবে।

সুজির এই রসবড়া এতটাই মোলায়েম যে, মুখে পুরলেই গলে যাবে। কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই বানাতে পারবেন ভিন্ন এ মিষ্টি।

jagonews24

ছুটির দিনে তাই ঘরেই বানিয়ে নিন মজাদার এ রেসিপি। পদটি অতিথি আপ্যায়নে আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়িয়ে তুলবে। কম উপকরণ ও অল্প সময়েই তৈরি করতে পারবেন মিষ্টিগুলো।

চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

jagonews24

উপকরণ
১. ঘি ১ টেবিল চামচ
২. সুজি আধা কাপ
৩. লিকুইড মিল্ক ১ কাপ
৪. পাউডার মিল্ক ২ চা চামচ

চিনির সিরার উপকরণ
১. চিনি ১ কাপ
২. পানি ১ কাপ
৩. এলাচ ৩টি

jagonews24

পদ্ধতি: এ মিষ্টি তৈরি করতে চুলায় প্যান বসিয়ে নিন। এতে ১ চামচ ঘি গরম করে আধা কাপ সুজি ভেজে নিন। ভাজার সময় আগুনের আঁচ কমিয়ে রাখুন।

সুজি ভাজা হয়ে গেলে এতে ১ কাপ তরল দুধ দিন। এরপর ভালোভাবে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর সুজি ও দুধের মিশ্রণ গাঢ় হয়ে ডো এর মতো হলে নামিয়ে নিন।

এরপর ডো’তে ২ চা চামচ গুড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ছোট ছোট করে ডো করে নিন। সেগুলো থেকে হাতে করে চ্যাপ্টা করে বড়ার মতো বানিয়ে নিন।

jagonews24

বড়াগুলো তৈরি হয়ে গেলে ডুবো তেলে বাদামি করে ভেজে নিন। এরপর গরম অবস্থায়ই চিনির সিরায় ভিজিয়ে রাখুন। এরপর কিছুক্ষণের জন্য বড়াগুলো সিরার মধ্যেই রেখে দিন। তাহলে মিষ্টির রসটা ভালোমতো ঢুকবে বড়ায়।

চিনির সিরা বানাবেন যেভাবে: চুলায় প্যান বসিয়ে তাতে ১ কাপ চিনি ও ১ কাপ পানি দিন। সঙ্গে ৩টি এলাচ দিয়ে ভালো করে জ্বাল দিয়ে ফুটিয়ে নিন। ২-৩ মিনিট পরই দেখবেন মিশ্রণটি ঘন হয়ে এসেছে। তখন নামিয়ে রাখুন।

এরপর সুজির বড়াগুলো এই রসে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে রসে ভরা সুজির রসবড়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ছুটির দিনে তৈরি করুন সুজির রসবড়া মিষ্টি

আপডেট টাইম : ০৩:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১