ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাদামসহ যেসব খাবার মন ভালো রাখে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রত্যেকটি মানুষেরই কোনো না কোনো কারণে মন খারাপ হয়ে থাকে। অনেক সময় আবার কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই মানুষ বিষণ্ণতায় ভোগে। আর এই বিষণ্ণতা মনের সঙ্গে ধীরে ধীরে আমাদের শরীরে উপরও প্রভাব ফেলতে শুরু করে।

যদি সঠিক সময়ে মনের চিকিৎসা না করা হয়, তবে ছুটতে হবে শরীর নিয়েও। তাই ঘন ঘন মন খারাপ বা মানসিক অস্থিরতায় ভুগলে মনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। অবশ্য পুষ্টিবিদরাও দিয়েছেন এর সহজ সমাধান। মন খারাপ ভাব কাটানোর জন্য আছে বিশেষ কিছু খাবার। চলুন জেনে নেয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে-

ম্যাগনেসিয়াম

মানসিক যেকোনো সমস্যা মোকাবিলায় ম্যাগনেসিয়াম গুরুত্বপূর্ণ। এটাকে প্রাকৃতিক ব্যাথানাশকও বলা হয়। ডার্ক চকলেট, পালং শাক, বাদামে প্রচুর ম্যাগনেসিয়াম পাওয়া যায়। তাই মন ভালো রাখতে এসব খাবার খান।

মন ভালো রাখে চকলেট

মন ভালো রাখে চকলেট

ভিটামিন সি

উদ্বেগ ও উৎকণ্ঠার যম বলা যেতে পারে ভিটামিন সি-কে। জটিল পরিস্থিতিতে পড়লে আগে এক গ্লাস কমলার জুস খেয়ে দেখতে পারেন। মাথার ভার অনেকটাই কমে আসবে। মনকে সতেজ ও শক্তিশালী রাখতে ভিটামিন সি অনবদ্য।

ভিটামিন ডি

মানসিকভাবে শক্তিশালী থাকতে ভিটামিন ডি ভালো কাজ করে। এই ভিটামিন মেজাজ খিটখিটে হতে বাধা দেয়। কোনো কারণ ছাড়া হতাশা জেঁকে ধরলে বুঝবেন শরীরে হয়তো ভিটামিন ডি-এর ঘাটতি আছে। এর অভাব পুষিয়ে নেয়া যায় সহজেই। দুধ, কুসুমসহ ডিম, সূর্যালোক; এ কয়টিই ভিটামিন ডি-এর জন্য যথেষ্ট। প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত সূর্যালোকে থাকার চেষ্টা করুন।

ভিটামিন বি-১২

অবসাদ, ক্লান্তি ইত্যাদি বেড়ে যায় ভিটামিন বি ১২-এর অভাবে। গড়ে প্রতিটি মানুষের প্রতিদিন ২.৪ মাইক্রোগ্রাম পরিমাণ ভিটামিন বি ১২-এর দরকার হয়। পনির, কম চর্বিযুক্ত দই, দুধ- এসব ভিটামিন বি ১২ এর চাহিদা পূরণে বেশি ভুমিকা রাখে। আধুনিক বিজ্ঞান বলে ভিটামিন বি১২ আমাদের শরীরে ভালো লাগার হরমোনকে উদ্দীপ্ত করে। ফলে মেজাজ ফুরফুরে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাদামসহ যেসব খাবার মন ভালো রাখে

আপডেট টাইম : ০৪:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১