ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বিএনপি’র ১০৯ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের ১০৯ জন বিএনপি নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সায়েদুর রহমান খান তিনজনের জামিন মঞ্জুর করেন ও জামিন নামঞ্জুর করে ১০৯ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৭ ডিসেম্বর রায়টুটী ইউনিয়ন বিএনপির পূর্বঘোষিত সম্মেলন চলাকালে পুলিশ হামরা চালিয়ে বেধড়ক লাঠিপেটা করে সম্মেলন পণ্ড করে দেয়। এ সময় দলের ২০ থেকে ৩০ জন নেতাকর্মীকে আহত হয়। ঘটনার দুই দিন পর ১৯ ডিসেম্বর ইটনা থানায় বাদলা তদন্ত কেন্দ্রের সহকারী উপরিদর্শক (এএসআই) মো. তাওহিদ বিশ্বাস বাদী হয়ে ১২০ জনকে আসামি করে একটি মামলা করেন।

গত ২৮ ডিসেম্বর মামলার এজাহারভুক্ত ১১২ জন আসামি হাইকোর্টের একটি বেঞ্চ আত্মসমর্পণ করে ৬ সপ্তাহের আগাম জামিন লাভ করেন ও হাইকোর্টের নির্দেশনা মতে বুধবার কিশোরগঞ্জে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন।

জামিন নামঞ্জুর করা আসামিদের মধ্যে রয়েছেন ইটনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবেদ খান, রায়টুটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক খান মিল্কি এবং উপজেলা উলামা দলের আহ্বায়ক মাওলানা নাজিম উদ্দিন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব শ্যামল মিল্কিসহ ১২০ জন নেতাকর্মী।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম জানান, পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে আমরা করে সমাবেশ পন্ডু করে দেয় এবং পরবর্তীতে মিথ্যা হয়রানিমূলক মামলা করেছে। জামিন নামঞ্জুর করে নেতাকর্মীদের কারাগারে পাঠানো হয়েছে যা অত্যন্ত নিন্দনীয় ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ‌

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে বিএনপি’র ১০৯ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে

আপডেট টাইম : ০২:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১