ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সবার আগে টিকা নিলেন সৌম্য, তারপর তামিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নিউজিল্যান্ড সফরের আগেই বৃহস্পতিবার করোনার টিকা নেবেন জাতীয় দলের ক্রিকেটাররা, সেটি জানা হয়েছে আগেই। আজ পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই টিকা নিচ্ছেন তামিম-মুশফিকরা।

কুর্মিটোলা হাসপাতালে একে একে ভ্যাকসিনেশনের আওতায় আসছেন জাতীয় দলের ক্রিকেটার এবং স্টাফরা। বেলা পৌনে ১১টার দিকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। সবার আগে টিকা নিয়েছেন ড্যাশিং ওপেনার সৌম্য সরকার, এরপর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সাকিব আল হাসান ছুটিতে থাকায় তিনি আপাতত টিকা নিচ্ছেন না।

আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাওয়ার কথা টাইগারদের। তবে দল এখনও ঘোষণা হয়নি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সোমবার জানিয়েছিলেন, দু-একদিনের মধ্যে নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করা হবে।

ধারণা করা হচ্ছিল, বুধবারই হয়তো সফরের দল ঘোষণা হবে। কিন্তু সেটা হয়নি। নান্নু পরে জানিয়েছেন, বৃহস্পতিবার ক্রিকেটাররা টিকা নেয়ার পর শুক্রবার দল ঘোষণা করা হবে।

জাতীয় দলের প্রধান নির্বাচক এ বিষয়ে বলেন, ‘যেহেতু করোনার টিকা নেবে ক্রিকেটাররা, তাই আমরা একদিন দেখে দল ঘোষণা করবো।’

নান্নু আরও জানান, প্রথমে কথা ছিল দল হবে ২০ জনের, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে নিউজিল্যান্ড সফরের দলে থাকবেন ১৯ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সবার আগে টিকা নিলেন সৌম্য, তারপর তামিম

আপডেট টাইম : ১২:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১