ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বের শীর্ষ ধনীর সিংহাসন বেজোসের দখলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলন মাস্ককে আবারও পেছনে ফেলেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোস। ফোর্বসের রিয়েল-টাইম উপাত্তে এমন তথ্য জানা গেছে।

চলতি সপ্তাহে টেসলার সিইও’র শেয়ার দুই দশমিক চার শতাংশ পড়েছে। ফলে ৪৬০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে মাস্কের। তাই ব্লুমবার্গের শীর্ষ ধনী সূচকের তালিকা থেকেও নিচে নেমে গেছে তার নাম।

মাস্কের চেয়ে ১৯ হাজার ১২০ কোটি মার্কিন ডলার বেশি নিয়ে ফের এগিয়ে গেলেন বেজোস। ২০১৭ সালে প্রথম বিশ্বের শীর্ষ ধনীর মর্যাদা অর্জন করেন বেজোস। গত মাসের আগ পর্যন্ত টানা ৩ বছর বিশ্বের শীর্ষ ধনীর খেতাব ধরে রেখেছিলেন তিনি।

টেসলার সিইও প্রায় ছয় সপ্তাহ শীর্ষ ধনীর খেতাবটি ধরে রেখেছিলেন। করোনার মধ্যেই ইলেকট্রিক গাড়ির বিক্রি বেড়ে যাওয়ায় হঠাৎই বিশ্বের শীর্ষ ধনীর খেতাব অর্জন করেছিলেন মাস্ক।

চলতি মাসেই বেজোস জানিয়েছিলেন যে, তিনি অ্যামাজনের সিইও পদ থেকে সরে দাঁড়াবেন। এরপর তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। তার পদে স্থলাভিষিক্ত হবেন অ্যান্ডি জ্যাসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বের শীর্ষ ধনীর সিংহাসন বেজোসের দখলে

আপডেট টাইম : ১১:২২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১