ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

একটি গরুর দাম ৩ কোটি ৫২ লাখ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পশ স্পাইস নামের একটি গরু যুক্তরাজ্যে ৩ কোটি ৫২ লাখ ৮ হাজার টাকায় (৩ লাখ ৬০ হাজার ডলার) বিক্রি হয়েছে। এর আগে এত টাকায় কোনো গরু যুক্তরাজ্য বা অন্য কোনো দেশে বিক্রি হওয়ার তথ্য নেই বলে জানিয়েছে দেশটির গবাদি পশু বিষয়ক সংস্থা ব্রিটিশ লিমোজিন ক্যাটেল সোসাইটি।

ব্রিটেনের ইংল্যান্ডের শ্রপশায়ার এলাকার লজ হিল খামারে জন্ম ও বেড়ে ওঠা পশ স্পাইসের বয়স চার মাস। খামারের অন্যতম স্বত্ত্বাধিকারী ক্রিস্টেন উইলিয়ামস ৯০ এর দশকের বিখ্যাত ব্রিটিশ ব্যান্ডদল স্পাইস গার্লসের ভক্ত।

বিশ্বখ্যাত ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম একসময় স্পাইস গার্লসের সদস্য ছিলেন। সে সময় তার প্রকৃত নাম ছিল ভিক্টোরিয়া অ্যাডামস। কিন্তু ভক্তদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘পশ স্পাইস’ নামে।

ক্রিস্টেন উইলিয়ামস এবং তার মৃত বাবা ডন উইলিয়ামস- দু’জন মিলে ১৯৮৯ সালে লজ হিল নামের গরুর খামারটি তৈরি করেন। খামারের গরু প্রতি বছরই নিলাম হয়, এ বছরও হয়েছে। তবে এ বছর যে দাম উঠেছে তা আগের কোনও বছর ওঠেনি। ক্রিস্টেনের কাছে এটা ছিল স্বপ্নের মতো।

এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে তিনি বলেন, ‘আমরা প্রথমে দুশ্চিন্তায় ছিলাম যে এবছর গরুর দাম কেমন উঠবে তা নিয়ে। তবে এখন সব দুশ্চিন্তা ধুয়ে মুছে গেছে। ও (পশ স্পাইস) এখন একটি চারপেয়ে সুপার মডেল।’

‘ও আসলে দেখতে একদম ওর মায়ের মত হয়েছে। ওর মা জিঞ্জার স্পাইস খুবই অসাধারণ ছিল। অনেকগুলো স্বাস্থ্যবান বাচ্চার জন্ম দিয়েছিল সে।’

তিনি বলেন, ‘আমি খুব খুশি তাকে (পশ স্পাইস) পেয়ে। প্রথম যখন তাকে নিলামে দেখেছিলাম, তখনই বুঝেছিলাম- আমার খামারের জন্য আমি যেমন গরু খুঁজছি- এটি ঠিক তেমন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

একটি গরুর দাম ৩ কোটি ৫২ লাখ টাকা

আপডেট টাইম : ০৯:২০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১