ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নৌকাডুবিতে কঙ্গোতে নিহত ৬০, নিখোঁজ কয়েকশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আফ্রিকা মহাদেশের রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আরও কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

কঙ্গোর মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রী স্টিভ বিকায়ি জানান, দুর্ঘটনার সময় ওই নৌকাতে ৭০০ জন যাত্রী ছিলেন। নৌকাটি মাই নমবি প্রদেশের লংগোলা ইকোতি গ্রামের কাছে এসে ডুবে গেছে।

জানা যায়, উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৬০ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ৩০০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে।

দ্য গার্ডিয়ান বলছে, রাজধানী কিনশাসা থেকে ইকুয়াটর প্রদেশের উদ্দেশে ওই নৌকাটি যাত্রা করেছিল। অতিরিক্ত মালামাল এবং ধারণক্ষমতার বেশি যাত্রী নেয়ার কারণেই ওই নৌকাটি দুর্ঘটনা কবলিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নৌকাডুবিতে কঙ্গোতে নিহত ৬০, নিখোঁজ কয়েকশ

আপডেট টাইম : ০২:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১