ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বে করোনায় ২৪ লাখের বেশি মানুষের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন বিশ্বের ১০ কোটি ৯০ লাখ ৮৮ হাজার ৪১২ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৪ লাখ ৪  হাজার ৬২ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ১১ লাখ ১১ হাজার ৩৪৯ জন।

রোববার সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮১ লাখ ৯৬ হাজার ৭৩ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৯৬ হাজার ৩৩ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৮১ লাখ ৫১ হাজার ২৮ জন।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৯ লাখ ৪ হাজার ৭৩৮ জন এবং মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৬৭৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৬ লাখ ৯ হাজার ৭৮৮ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখনো করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮ লাখ ১১ হাজার ২৫৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৩৮ হাজার ৬৪৭ জনের। তবে ৮৭ লাখ ১০ হাজার ৮৪০ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ আর মৃত্যুর দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখনো করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ৫৭ হাজার ৬৯৮ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭৯ হাজার ৬৯৬ জন। এরই মধ্যে ৩৫ লাখ ৭৭ হাজার ৯০৭ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে পঞ্চম ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ লাখ ২৭ হাজার ১০৬ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১৬ হাজার ৯০৮ জন। আর সুস্থ হয়েছেন ২১ লাখ ২৫ হাজার ৩৩১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বে করোনায় ২৪ লাখের বেশি মানুষের মৃত্যু

আপডেট টাইম : ১০:২০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১