ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মিঠামইনে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, লম্পট গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে মিঠামইনে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিমন মিয়া (২৪) নামের এক লম্পটকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার  সকালে উপজেলার গোপদিঘী বাজার হাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লম্পট রিমন মিয়া গোপদিঘী বাজার হাটির হান্নান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হিন্দু মেয়ে অপহরণ, এলাকায় চুরি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে লম্পট রিমন শিশুটিকে একা পেয়ে কৌশলে তাকে গোপদিঘী উপস্বাস্থ্যে কেন্দ্রের ভেতরে নিয়ে যায়।

নির্জন কক্ষটিতে রিমন শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে রিমন পালিয়ে যায়।

বিষয়টি শিশুটি তার বাবাকে জানালেও সে লম্পট রিমনের নাম জানতো না। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে শিশুটির বাবা শিশুটিকে নিয়ে রাস্তায় হাঁটতে গেলে রিমন সামনে পড়ে যায়। এ সময় শিশুটি রিমনকে সনাক্ত করে।

তাৎক্ষণিক শিশুটির বাবা মিঠামইন থানাকে বিষয়টি জানালে এসআই নূরুল হুদা ঘটনাস্থলে গিয়ে লম্পট রিমনকে গ্রেপ্তার করে।

মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী জানান, ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতেই রিমনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

মিঠামইনে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, লম্পট গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:৩৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১