ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

টিকার জন্য ফোন করলেন ট্রুডো, আশ্বাস দিলেন মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের টিকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বুধবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আনন্দবাজারের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ফোন করে করোনার টিকার জন্য ভারতের কাছে সাহায্য চেয়েছেন। মোদিও এ ব্যাপারে সাহায্যের আশ্বাস দিয়েছেন। ট্রুডোর ফোন পাওয়ার কথা বুধবার রাতেই টুইট বার্তায় জানান নরেন্দ্র মোদি। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আমার বন্ধু জাস্টিন ট্রুডোর কাছ থেকে ফোন পেয়ে খুব খুশি। কানাডায় কোভিড-১৯ টিকা সরবরাহের ব্যাপারে আশ্বস্ত করেছি তাঁকে। জলবায়ু পরিবর্তন, বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বজায় রাখার জন্য সম্মত হয়েছি’।

ভারতের কৃষক আন্দোলন নিয়ে ট্রুডোর করা মন্তব্যের পর ভারত-কানাডা সম্পর্কে গত কয়েক সপ্তাহে কিছুটা শীতল ছিল। গতকালের ফোনের পর দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ছড়ানো জল্পনার কিছুটা অবসান হল বলেই মনে করছেন কূটনীতিবিদরা।

এ দিনের ফোনালাপে করোনা মহামারির মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশকে টিকা সরবরাহের বিষয়টি নিয়ে ভারতের প্রশংসা করেছেন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী ফোনে বলেছেন, বিশ্বের করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

টিকার জন্য ফোন করলেন ট্রুডো, আশ্বাস দিলেন মোদি

আপডেট টাইম : ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১