ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিত করছে নিউজিল্যান্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের জেরে দেশটির সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক স্থগিত করেছে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।

জেসিন্ডা আরডার্ন বলেছেন, সেই সঙ্গে শিগগির মিয়ানমার সেনাবাহিনীর নেতাদের নিউজিল্যান্ডে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়া মিয়ানমারে চলমান নিউজিল্যান্ডের সহায়তা কর্মসূচিগুলোর কোনোটিই সে দেশের সেনাবাহিনীকে সমর্থন করবে না।

এদিকে, মিয়ানমার প্রসঙ্গে পৃথক একটি বিবৃতি দিয়েছেন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা। তিনি বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীর নেতৃত্বাধীন সরকারকে বৈধতা দেয় না নিউজিল্যান্ড। মিয়ানমারের আটক বা গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তি দিতে আহ্বান জানাচ্ছে নিউজিল্যান্ড। একই সঙ্গে মিয়ানমারে বেসামরিক শাসন পুনর্বহালেরও আহ্বান জানাচ্ছে নিউজিল্যান্ড।

নানাইয়া মাহুতা বলেন, মিয়ানমারের সামরিক নেতাদের ওপর ভ্রমণনিষেধাজ্ঞা বলবতে নিউজিল্যান্ড সরকার সম্মত হয়েছে। আগামী সপ্তাহে এই নিষেধাজ্ঞার রূপরেখা চূড়ান্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিত করছে নিউজিল্যান্ড

আপডেট টাইম : ০২:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১