ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত বেড়ে ১৪, নিখোঁজ ১৭০

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে উত্তরাখন্ডের চামোলি জেলায় নন্দাদেবী শিখরের কাছে রবিবার একটি গ্লেসিয়ার বা হিমবাহ ধসে ভাটির বিস্তীর্ণ এলাকাকে ভাসিয়ে নিয়ে গেছে। এতে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ১৭০ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, হিমবাহ ধসের কারণে অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। সেখানে ভাটিতে যে ঋষিগঙ্গা বিদ্যুৎকেন্দ্র রয়েছে, বন্যার প্রথম আঘাতটা সেখানেই আছড়ে পড়ে। এছাড়া পানির তোড়ে পাঁচটি সেতু ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি।

উত্তরাখন্ডের স্টেট ডিজ্যাস্টার রেসপন্স ফোর্সের (রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী) ডিআইজি ঋধিম আগরওয়ালকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বিদ্যুৎকেন্দ্রের দেড়শোরও বেশি কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ ১৭০ জনের মধ্যে ১৪৮ জন ওই বিদ্যুৎকেন্দ্রের। এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী রবিবার বলেছেন, উদ্ধারকর্মীরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশ উত্তরখণ্ডের পাশে আছে এবং সেখানকার সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছে। এনডিটিভি, বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত বেড়ে ১৪, নিখোঁজ ১৭০

আপডেট টাইম : ০৩:৪২:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১