ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মিয়ানমারে দশকের বড় বিক্ষোভ, রাস্তায় শ্রমিকেরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে রাস্তায় আন্দোলনে নেমেছে দেশটির শ্রমিকেরা। তাদের দাবি, সু চিসহ আটক নেতাদের মুক্তি দিতে হবে। সেইসঙ্গে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো বিক্ষোভকারী দেশটির প্রধান শহর ইয়াঙ্গন এবং মান্দালায় জড়ো হয়েছেন। এদিকে দেশটির রাজধানী নেপিডোতে জল কামান মোতায়েন করা হয়েছে।

এই বিক্ষোভকে দেশটির এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বলা হচ্ছে।

বিবিসির বার্মিজের খবরে বলা হয়েছে, সোমবার সকালে নেপিডোতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। এছাড়া দেশজুড়ে বিভিন্ন শহরে উল্লেখযোগ্য মানুষ বিক্ষোভে নেমেছে।

বিক্ষোভে দেশটির শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা এবং সরকারি চাকরিজীবীরাও অংশ নিয়েছে। প্রায় এক হাজার শিক্ষক ইয়াঙ্গনে মার্চে নেমেছে।

২৮ বছর বয়সী এক গার্মেন্টস কর্মী বলেন, আজ কাজের দিন কিন্তু আমরা কাজে যাচ্ছি না, এমনকি বেতন কাটলেও না।

প্রতিবেদনে বলা হয়েছে, নেপিডোতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপ করেছে। এতে কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মিয়ানমারে দশকের বড় বিক্ষোভ, রাস্তায় শ্রমিকেরা

আপডেট টাইম : ১২:৩১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১