ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নেটফ্লিক্সে তুর্কি ইসলামিক সিরিজ দেখে মুসলমান হলেন মার্কিন নারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ তুরস্কের টিভি সিরিজ দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ৬০ বছর বয়সী এক মার্কিন নারী। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা এই নারী নিজের নতুন নাম রেখেছেন খাদিজা।

শনিবার বার্তাসংস্থা আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, জনপ্রিয় টিভি সিরিজ পুনরুত্থান: আরতুগ্রুল দেখে সেটির দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওই নারী। নেটফ্লিক্স ব্রাউজ করার সময় তুর্কি টিভি সিরিজটির সন্ধান পান তিনি। এরপর সেটি দেখে ইসলাম ধর্ম সম্বন্ধে জানার আগ্রহ হয় এবং এই ধর্মে দীক্ষিত হয়ে যান।

৬০ বছর বয়সী এই নওমুসলিম বলেন, আমি সিরিজটি সম্পর্কে বিস্তারিত খতিয়ে দেখলাম। এরপরই তা দেখা শুরু করি। কয়েক পর্ব দেখার পরই ইসলামের প্রতি সত্যই আগ্রহ জন্মে।

সিরিজটি সম্পর্কে তিনি বলেন, এটি এমন একটি ইতিহাস, যা সম্পর্কে আমি কিছুই জানতাম না। এখন অবধি সিরিজটির সবগুলো পর্ব চারবার দেখেছেন এবং পঞ্চমবারের মতো দেখা শুরু করেছেন। এটি ইসলামের প্রতি তার দৃষ্টিভঙ্গির ওপর দুর্দান্ত প্রভাব ফেলেছে।

আনাদুলো এজেন্সি বলছে, একজন ক্যাথলিক হলেও ইসলাম নিয়ে তার সকল প্রশ্ন এখন পরিষ্কার হয়ে গেছে। শেষ পর্যন্ত তিনি ইসলামের প্রতি আরো আগ্রহী হয়ে উঠলেন। পবিত্র কোরআনের ইংরেজি অনুবাদও ইতোমধ্যে তিনি পড়ে শেষ করেছেন। এরপর একদিন পাশের একটি মসজিদে যান এবং সেখানেই ইসলাম ধর্মে দীক্ষিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নেটফ্লিক্সে তুর্কি ইসলামিক সিরিজ দেখে মুসলমান হলেন মার্কিন নারী

আপডেট টাইম : ১০:০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১