ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রংপুরে ১৯১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রংপুরের মিঠাপুকুরে ১৯১ বোতল ফেনসিডিলসহ নুর ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শঠিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুর ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পাথরহাট গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

রংপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, রাত ১টার দিকে গোপন সূত্রে সংবাদ আসে মাদকের একটি চালান নিয়ে শঠিবাড়ি এলাকায় এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় মিঠাপুকুর থানা পুলিশের একটি দল। এসময় অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৯১ বোতল ফেনসিডিলসহ নুর ইসলাম নামে এক মদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নুর ইসলাম জানায়, সে দীর্ঘদিন থেকে সীমান্তবর্তী এলাকা হতে বিশেষ কৌশলে ফেনসিডিল এনে শঠিবাড়ীসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

রংপুরে ১৯১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ১০:০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১