বিএনপি জামায়াতসহ দেশী বিদেশী ষড়যন্ত্রকারী যারা এদেশের উন্নয়ন চায় না তারাই লবিষ্ট নিয়োগ করে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে জড়িয়ে আল জাজিরার মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে।
তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, যতই ষড়যন্ত্র করা হোক দেশের উন্নয়নকে কেউ বাঁধাগ্রস্থ করতে পারবে না।
দেশে পদ্মাসেতু হয়ে গেছে। এখন আর অসম্ভব বলে কিছু নেই। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সৈনিক।বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই শেখ হাসিনার নেতৃত্বে। কাজেই তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সর্তক থাকার অনুরোধ জানান।
এ সময় মতবিনমিয় কালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেত্রকোনা-২ (সদর-বারহাট্ট) আসনের সংসদ সদস্য সমাজকল্যান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূইয়া, আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জু, আটপাড়া উপজেলার আওয়ামীলীগের সহ সভাপতি মো. তছলিম উদ্দিন খান জীবনসহ অন্যান্য আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
Reporter Name 























