ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কাশ্মির পাকিস্তানের সঙ্গে থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে সেখানকার জনগণ: পাকিস্তানের প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শুক্রবার কাশ্মির সংহতি দিবসে আজাদ কাশ্মিরের (এজেকে) কোটলি জেলায় এক জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মিরবাসীই সিদ্ধান্ত নেবে তারা পাকিস্তানের সঙ্গে থাকবে নাকি স্বাধীনতা দাবি করবে। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে থাকার পক্ষে পক্ষে ভোট দিলেও তাদের জন্য স্বাধীন হওয়ার অধিকার সংরক্ষণ করা হবে। সে দেশের প্রভাবশালী দৈনিক দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ‍

প্রসঙ্গত, ১৯৪৮ সালে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজ্যুলেশন অনুযায়ী, কাশ্মিরের জনগণ নিজেদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার অধিকার পাবে। ইমরান খান তার ভাষণে মনে করিয়ে দেন, কাশ্মিরের জনগণের ইচ্ছায় তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার যে প্রতিশ্রুতি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় দিয়েছিল, তা রক্ষায় তারা ব্যর্থ হয়েছে। ইমরান খান বলেন, ‘প্রথমত আমি বিশ্বকে স্মরণ করিয়ে দিতে চাই, কাশ্মিরের জনগণের অধিকারের প্রতিশ্রুতি পূরণ হয়নি।’

কাশ্মিরের জনগণের উদ্দেশে ইমরান বলেন, ‘কাশ্মিরের বাসিন্দারা তাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে যদি পাকিস্তানের পক্ষেও অবস্থান নেয়, ইনশাআল্লাহ, তখনও তারাই ঠিক করবেন তারা পাকিস্তানের অংশ হিসেবে থাকতে চান নাকি স্বাধীন হতে চান।’

ইমরান বলেন, ‘সমগ্র পাকিস্তান অধিকৃত কাশ্মিরের জনগণের পাশে আছে এবং কেবল পাকিস্তানই নয়, মুসলিম বিশ্ব তাদের পাশে আছে। এমনকি ন্যায়ের পক্ষে থাকা অমুসলিমরাও বিশ্বাস করেন যে, কাশ্মিরিদের তাদের প্রতিশ্রুত অধিকার দেওয়া উচিত।’ ইমরান খান আরও বলেন, ‘আমার যতটুকু শক্তি আছে, আমি প্রতিটি ফোরামে আপনাদের হয়ে আওয়াজ তুলব। আমি তা করছি এবং অব্যাহত রাখব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কাশ্মির পাকিস্তানের সঙ্গে থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে সেখানকার জনগণ: পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৪৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১