ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাকিস্তান-ভারতসহ ২০ দেশের নাগরিকদের সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ ও নতুন ধরনের করোনা সংক্রমণ ঠেকাতে আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টা থেকে বিশটি দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাংলাদেশ ছাড়া এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিশটি দেশ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিশর, ভারত এবং জাপান। এই দেশগুলোর জনগণ অস্থায়ী নিষেধজ্ঞার আওতায় থাকবে। তবে ঐ সব দেশে থাকার সৌদি নাগরিক, দূতাবাস কর্মকর্তা, চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতা মুক্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে ভ্রমণ নিষেধাজ্ঞা জারী করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, এর আগে গত ৩ জানুয়ারি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল দেশটি। যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত ২১ ডিসেম্বর আকস্মিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি আরব। পরবর্তীতে এর মেয়াদ আরো সাত দিন বাড়ানো হয়। এর ১৫ দিন পর নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাকিস্তান-ভারতসহ ২০ দেশের নাগরিকদের সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ১১:৪৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১