ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সাতক্ষীরায় কয়েক হাজার সমর্থক নিয়ে জাপা নেতার শোডাউন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সাতক্ষীরার তালায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নির্বাচনী শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার তালা সদর ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টির প্রার্থী সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলামের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন।

তালা সদরের মাঝিয়াড়া বাজার থেকে মটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে তালা সদর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তালা উপজেলা সদরসহ বাজার ও বিভিন্ন মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। সহস্রাধিক মোটরসাইকেল যোগে জাতীয় পার্টির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করে।

পথসভায় তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম বলেন, তালার মানুষ আজ সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। এদের হাত থেকে তালাকে মুক্ত করতে তালার মানুষ এখন একাট্টা। শুধু আগামী ২২ মার্চের ভোটের দিনের অপেক্ষা করছে।

তিনি বলেন, আমার হাত দিয়ে তালার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে। চেয়ারম্যান থাকাকালীন সময়ে ৭৮টি ব্রিজ-কালভার্ট নির্মাণ করে এই অঞ্চলকে জলাবদ্ধতার হাত থেকে মুক্ত করেছিলাম। আগামী দিনে তালা সদর ইউনিয়ন পরিষদে উন্নয়ন ও সুশাসন পেতে লাঙ্গল প্রতিকে ভোট দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সাতক্ষীরায় কয়েক হাজার সমর্থক নিয়ে জাপা নেতার শোডাউন

আপডেট টাইম : ০২:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১