ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভৈরব পৌরসভায় নৌকার মাঝি ইফতেখার হোসেন বেনু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় মেয়র পদে নৌকার মাঝি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ভৈরব পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ইফতেখার হোসেন বেনু।

শনিবার (৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় ভৈরব পৌরসভায় ইফতেখার হোসেন বেনুকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩১টি পৌরসভা (৫ম ধাপ), ৪টি উপজেলা ও ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চুড়ান্ত করা হয়।
সভা শেষে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভৈরব পৌরসভায় নৌকার মাঝি ইফতেখার হোসেন বেনু ভৈরব পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে ১৪ বছর এবং এর আগে তিন বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি ইতিপূর্বে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে কয়েক বছর দায়িত্ব পালন করেছেন।

ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হওয়া ইফতেখার হোসেন বেনু ভৈরবের ঐতিহ্যবাহী হাজী আসমত কলেজের প্রতিষ্ঠাতা হাজী আসমত আলী ব্যাপারীর নাতি।

শিক্ষাগত জীবনে তিনি জগন্নাথ কলেজ থেকে অনার্স এবং একই বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স সম্পন্ন করেন৷

ভৈরব পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২ ফেব্রুয়ারি।

৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হবে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি।

গত ১৯ জানুয়ারি নির্বাচন কমিশন এই পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভৈরব পৌরসভায় নৌকার মাঝি ইফতেখার হোসেন বেনু

আপডেট টাইম : ০৭:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১