ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কটিয়াদীতে বিএনপি প্রার্থীর বর্জন, স্বতন্ত্র প্রার্থীর পুন:নির্বাচন দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে কেন্দ্র, দখল, ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ও  ব্যাপক অনিয়মের অভিযোগে বিএনপি প্রার্থী মো. তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ নির্বাচন বর্জন করেছেন। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

এদিকে স্বতন্ত্র প্রার্থী মিসেস সালমা আনিকা কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্টদের মারধর করে বের করে দেয়া, জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার অভিযোগে বেলা ১১:১৩ মিনিটে রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়ে পুন:নির্বাচনের দাবি জানিয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে কটিয়াদী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটারদের হাত থেকে মেয়র পদের ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জোরপূর্বক নৌকা প্রতীকে সীল মারার অভিযোগ ওঠে। এ নিয়ে কেন্দ্রে কেন্দ্রে এজেন্টদের সাথে বাকবিতণ্ডা হয় এবং প্রশাসনের কাছে প্রতিকার চেয়ে কোন প্রতিকার না পাওয়ার অভিযোগ করে বিএনপি।

এক পর্যায়ে সকল কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করে বিএনপি প্রার্থী মো. তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট, দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কটিয়াদীতে বিএনপি প্রার্থীর বর্জন, স্বতন্ত্র প্রার্থীর পুন:নির্বাচন দাবি

আপডেট টাইম : ০১:০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১