ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নিখোঁজের একমাস পর নিজ খামারের মাটির নিচে মিললো জাতীয় পার্টি নেতার লাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নিখোঁজের একমাস পর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টি (জাপা) নেতা আনোয়ার হোসেনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার তার নিজের খামার এলাকায় মাটি চাপা অবস্থায় আনোয়ার হোসেনের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
আনোয়ার উপজেলার সদর ইউনিয়নের দরবেশ হাট সওদাগর পাড়ার মৃত আহমদ হোসেনের পুত্র। এছাড়া তিনি উপজেলা জাতীয় পার্টির সদস্য এবং জাতীয় যুব সংহতি লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি।

জানা যায়, গেল বছরের ৩০ ডিসেম্বর বিকেলে ব্যবসায়িক কাজে লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ায় তার নিজস্ব খামারে যান আনোয়ার। খামার থেকে রাত আটটার দিকে বটতলীস্থ ভাড়া বাসায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরদিন ৩১ ডিসেম্বর সকালে আনোয়ার হোসেনের ছোট ভাই মোহাম্মদ সেলিম লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, আনোয়ার নিখোঁজের পর গত ২১ জানুয়ারি অজ্ঞাতনামা অপহরণকারীদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন স্ত্রী নার্গিস আক্তার। মামলার পরে পুলিশ বিভিন্ন সোর্স ও প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ আনোয়ারকে উদ্ধারের চেষ্টা চালায়। সোর্স ও বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়ে গ্রেফতার করে আসিফ ও আনচার নামের আনোয়ারের দুজন কর্মচারীকে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী আনোয়ার মাটিচাপা অবস্থায় আছে বলে নিশ্চিত হয় পুলিশ।

উদ্ধার কাজে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নিখোঁজের একমাস পর নিজ খামারের মাটির নিচে মিললো জাতীয় পার্টি নেতার লাশ

আপডেট টাইম : ১০:২২:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১