ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করোনার শতভাগ কার্যকরি ওষুধ আবিষ্কারের দাবি মার্কিন কোম্পানির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের শতভাগ কার্যকরি ওষুধ আবিষ্কারের দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি রেজেনারন ফার্মাসিউটিক্যালস। বর্তমানে বৃটেনে এই ওষুধটির ট্রায়াল চালাচ্ছে এনএইচএস। কোম্পানিটি দাবি করেছে, তাদের তৈরি রেজেন-কোভ (REGEN-COV) করোনা আক্রান্ত ব্যাক্তিদের পুরোপুরি সুস্থ করতে সক্ষম। দুটি এন্টিবডির সমন্বয়ে এই ওষুধ তৈরি করা হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, এই ওষুধ ব্যবহারে সার্বিক সংক্রমণের হারও ৫০ শতাংশ কমিয়ে আনা সম্ভব।

বর্তমানে এর চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে। তবে এটি শেষ হবে এ বছরের শেষ নাগাদ। এরইমধ্যে ট্রায়াল থেকে যে তথ্য পাওয়া গেছে তার ওপর ভিত্তি করেই এর কার্যকরিতার দাবি করেছে রেজেনারন ফার্মাসিউটিক্যালস।

চূড়ান্ত ফলাফল না পাওয়া গেলেও কোম্পানিটি এই ওষুধ করোনার সংক্রমণের শৃঙ্খল ভাঙ্গতে পারবে বলে দাবি করেছে। রেজেনারনের প্রেসিডেন্ট জর্জ ইয়ানকোপুলোস বলেন, বিশ্বজুড়ে ভ্যাকসিন কার্যক্রম চালু হলেও এখনো প্রতিদিন লাখ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তারা তাদের কাছের মানুষকে সক্রিয়ভাবে সংক্রমিত করে চলেছে। রেজেন-কোভ ওষুধ এই শৃঙ্খল ভাঙ্গতে সক্ষম। যারা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে তাদের মধ্যে তাৎক্ষণিকভাবে প্যাসিভ ইমিউনিটি সৃষ্টি করতে সক্ষম এই ওষুধ। অপরদিকে ভ্যাকসিন গ্রহণ করলে তা কার্যকর হতে কয়েক সপ্তাহ সময় লাগে।

৪০০ জন সেচ্ছাসেবীর ওপরে চালানো পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেছে রেজেনারন। তাদের সকলের পরিবারের কোনো না কোনো সদস্য করোনায় আক্রান্ত। দুটি এন্টিবডির ককটেল বা সমন্বিত রূপ এই ওষুধ। এটি সার্স-কোভ-২ ভাইরাস থেকে দেহকে সুরক্ষা দেয়। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকেও এই ওষুধ প্রদান করা হয়েছিল। তিনি দাবি করেছিলেন, এই ওষুধই তাকে সুস্থ করেছে।

এই ওষুধ মূলত যাদের তাৎক্ষনিকভাবে করোনা থেকে সুরক্ষা প্রয়োজন তাদের ওপর প্রয়োগ করতে হবে। যারা করোনা আক্রান্ত কারো সংস্পর্শে এসেছেন বা এরকম কারো সঙ্গেই তার থাকতে হচ্ছে কিংবা নিজেও করোনা আক্রান্ত হয়েছেন এমন মানুষদের এই ওষুধ গ্রহণ করতে হবে। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে এর পরীক্ষা চলছে বৃটেনে। সেখানে দেশের ১৭৪টি হাসপাতালে ২ হাজারের বেশি রোগীর ওপর পর্যবেক্ষন চালানো হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করোনার শতভাগ কার্যকরি ওষুধ আবিষ্কারের দাবি মার্কিন কোম্পানির

আপডেট টাইম : ০৮:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১