ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের প্রজাতন্ত্র দিবসে মঙ্গলবার (২৬ জানুয়ারি) বৃক্ষরোপণের মাধ্যমে অযোধ্যায় মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। মসজিদটির নির্মাণে কাজ করছেন ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) ট্রাস্টের সদস্যরা। রাম মন্দিরের জন্য নির্ধারিত স্থান থেকে ২৫ কিলোমিটার দূরে অযোধ্যার ধান্নিপুর গ্রামে পাঁচ একরের প্লটে এর নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার সকালেই নির্মাণস্থলে হাজির হন আইআইসিএফ ট্রাস্টের প্রধান জাফর আহমেদ ফারুকি ও অন্য সদস্যরা। স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় পতাকা উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ফারুকি।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারুকি বলেন, নির্মাণস্থলের মাটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মাটি পরীক্ষার রিপোর্ট চলে এলে এবং মসজিদের নকশা অনুমোদন পেলেই পাকাপাকিভাবে নির্মাণকাজ শুরু করব আমরা। মসজিদ নির্মাণের জন্য এরই মধ্যে অর্থ সংগ্রহের কাজ শুরু হয়েছে। যে যেমন পারেন মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু

আপডেট টাইম : ০২:২৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১