ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন কমলা হ্যারিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মঙ্গলবার তিনি ভ্যাকসিন গ্রহণ করেছেন। পুরো প্রক্রিয়াটি টেলিভিশনে লাইভ দেখানো হয়েছে। ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ (এনআইএইচ) থেকে ভ্যাকসিন গ্রহণের সময় তিনি আমেরিকানদের ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন।

কমলা হ্যারিস বলেন, আপনার পালা এলে প্রত্যেককে আমি ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানাতে চাই। সময় হলে প্রত্যেকেই ভ্যাকসিন গ্রহণ করুন। এটা আপনাদের জীবন বাঁচাবে।

গত ডিসেম্বরে জরুরি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রে ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয়া হয়। গত কয়েক সপ্তাহে প্রতিদিন কয়েক লাখ মানুষকে ভ্যাকসিন দিচ্ছে মার্কিন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে তার কার্যালয়ের প্রথম ১০০ দিনে দিনে ১০ কোটি মানুষকে ভ্যাকসিন দেবে তার প্রশাসন। এদিকে হোয়াইট হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাইডেন প্রশাসন আরো ২০ কোটি ডোজ করোনার ভ্যাকসিন কেনার বিষয়ে কাজ করে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন কমলা হ্যারিস

আপডেট টাইম : ১১:২৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১