ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সব ভোটকেন্দ্র থেকে নিজের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। তিনি করেছেন, ক্ষমতাসীন দলের লোকেরা আমার কর্মীসমর্থকদের ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছে না।  কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে বাকলিয়া টিচার্স ট্রেনিং কলেজের প্রশাসনিক ভবন কেন্দ্রে ভোট দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এ অভিযোগ করেন বিএনপির এই মেয়রপ্রার্থী।

চসিক নির্বাচনে আজ সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৩৫। এর মধ্যে ৪২৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ, যা মোট ভোটকেন্দ্রের মধ্যে ৫৬ শতাংশ।

শাহাদত হোসেন ভোট দিয়েছেন বাকলিয়া টিচার্স টেনিং কলেজে।  কলেজের প্রশাসনিক ভবন কেন্দ্রে বিএনপির এজেন্ট পাওয়া যায়নি। এ প্রসঙ্গে ডা. শাহাদাত বলেন, সব কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’

ভোটের পরিবেশ সুষ্ঠু নেই দাবি করে তিনি বলেন, ভোটের পরিবেশ আমার জন্য এক রকম, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য অন্যরকম।  আমার বাড়ির একাধিক লোক, এমনকি দারোয়ানকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।’

ভোট দেওয়া কেন্দ্রের উদাহরণ দিয়ে শাহাদাত বলেন, ‘এ কেন্দ্রে ৬৩৬টি ভোট। দুই ঘণ্টা পর আমার ভোটসহ মাত্র ৯টি ভোট পড়েছে।’

ডা. শাহাদাত তার কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগও তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকদের বিরুদ্ধে। তিনি জানান, জামালখানসহ বেশ কয়েকটি কেন্দ্রে তার ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না।  অনেক জায়গায় হামলা করা হয়েছে। েএতে তার ১৫ জন কর্মী সমর্থক আহত হয়েছেন।

প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে বিএনপির প্রার্থী বলেন, ভোটারদের না আসার জন্য যত ধরনের মেকানিজম আছে, করছে। আমি তো প্রশাসনের বিরুদ্ধে নির্বাচন করছি।  প্রশাসন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দলীয় নেতা–কর্মীর মত কাজ করছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

আপডেট টাইম : ১১:১৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১