ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

কারগারে নারীসঙ্গ: সিনিয়র জেল সুপার ও জেলার প্রত্যাহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরের কাশিমপুর কারাগারে নারীর সঙ্গে বন্দির সময় কাটানোর ঘটনায় সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার নুর মোহাম্মদ মৃধাকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার দুপুরে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন এ তথ্য জানান। এনিয়ে মোট ৫জনকে প্রত্যাহার করা হয়েছে।

মোমিনুর রহমান মামুন জানান, সাজাপ্রাপ্ত আসামি হলমার্ক কেলেঙ্কারির সাজাপ্রাপ্ত বন্দি তুষারের সঙ্গে কারাগারে নারীর সময় কাটানোর ঘটনায় আমরা সিনিয়র জেল সুপার, জেলাসহ মোট ৫ জনকে প্রত্যাহার করেছি। তাদের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় ইতোমধ্যে ডেপুটি জেল সুপার মোহাম্মদ সাকলাইন, সার্জেন্ট আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমানকেও প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ এ আটক হলমার্ক কেলেঙ্কারির হোতা মালিক তানভীরের ভায়রা কোম্পানির জিএম তুষারের সাথে এক নারীর সঙ্গে সময় কাটান।

ওই দিনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১২টা ৫৫ মিনিটে দুই যুবকের সঙ্গে ওই নারী কারাগারের কর্মকর্তাদের কক্ষের দিকে যান। সেখানে ওই নারীকে ডেপুটি জেলার সাকলায়েন স্বাগত জানান।

ফুটেজে আরও দেখা যায়, ওই নারী কক্ষে ঢোকার পর সাকলায়েন বেরিয়ে যান। এরপর জেল সুপার রত্নার কক্ষের দিকে যান তুষার। পরে তুষার ও ওই নারী সাকলায়েনের কক্ষে ফেরেন। সেখানে প্রায় পৌনে এক ঘণ্টা ছিলেন তারা।

কাশিমপুর কারাগার সূত্রে জানা যায়, তুষার আহমদ তদন্ত কমিটিকে জানিয়েছেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

কারগারে নারীসঙ্গ: সিনিয়র জেল সুপার ও জেলার প্রত্যাহার

আপডেট টাইম : ০২:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১