ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বাইডেনের সঙ্গে ফোনে কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
  • ২৬০ বার

হাওর বার্ত ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার পর প্রথমবার তার সঙ্গে কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টুইটারে এক পোস্টে বরিস জনসন জানিয়েছেন, করোনাভাইরাস থেকে একেবারে মুক্তি লাভ এবং তা স্থায়ী করার সঙ্গে সঙ্গে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘকালীন জোটকে আরও শক্তিশালী করার  প্রত্যাশায় আছি।

এদিকে গত বুধবার জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট এবং কমলা হ্যারিস ভাইস-প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন।বরিস জনসন বলেছেন, তাদের শপথগ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এক ধাপ এগিয়ে গেল।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় ফিরে আসার ব্যাপারে জো বাইডেন যে সিদ্ধান্ত নিয়েছেন, এজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন বরিস জনসন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাইডেনের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সূত্র: বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বাইডেনের সঙ্গে ফোনে কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১