ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবদুল কাদের মির্জার হরতালের ডাক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তির প্রতিবাদে এবং একরামুল করিম চৌধুরীকে বহিস্কারের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ।

শনিবার সকাল সাড়ে ১০টায় অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে হরতালের ডাক দেন বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আবদুল কাদের মির্জা।

তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জে হরতাল চলবে। এসময় কোম্পানীগঞ্জ উপজেলায় বন্ধ থাকবে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন। এবং কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করেবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘রাজাকার পরিবারের সন্তান’ বলে আখ্যায়িত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবদুল কাদের মির্জার হরতালের ডাক

আপডেট টাইম : ০৩:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১