ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী, পাত্র কে ১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি দেশে মোবাইল সংযোগ ১৯ কোটি ১০ লাখ: আইসিটি মন্ত্রী গর্ভাবস্থায় কোন ফলগুলো বেশি উপকারী

আসছেন সাত মাস পর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০১৫
  • ৫৯৯ বার

চলতি বছরের ৫ মাস শেষে আগামী ৫ই জুন মুক্তি পাচ্ছে জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস অভিনীত ‘দুই পৃথিবী’। ২০১৫ সালের মে মাস পর্যন্ত অপু বিশ্বাস অভিনীত কোন ছবি মুক্তি পায়নি। তার অভিনীত সর্বশেষ তিন ছবি একসঙ্গে মুক্তি পেয়েছিল গত কোরবানির ঈদে। মুক্তিপ্রাপ্ত ‘হিটম্যান’, ‘সেরা নায়ক’ ও ‘কঠিন প্রতিশোধ’ ছবি তিনটি ছিল শাকিব খানের সঙ্গে। এবারের ছবি ‘দুই পৃথিবী’র নায়কও শাকিব খান। চলতি বছরে শাকিব খান অভিনীত ‘এই তো প্রেম’ মুক্তি পেয়েছিল। তবে এ ছবিতে অপু ছিলেন না। ছিলেন বিন্দু। সে হিসেবে দীর্ঘ সাত মাস পর অপু বিশ্বাস অভিনীত কোন ছবি মুক্তি পাচ্ছে। এফ আই মানিক পরিচালিত ‘দুই পৃথিবী’ নির্মাণ হয়েছে স্বপ্নিল চলচ্চিত্রের প্রযোজনায়, মুক্তি পাচ্ছে সন্ধানী কথাচিত্রের ব্যানারে। অপু বিশ্বাসের সঙ্গে এ ছবিতে আরেকজন নায়িকা রয়েছেন। তিনি ছোট পর্দার উজ্জ্বল মুখ অহনা। ‘দুই পৃথিবী’ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ভাল একটি গল্প নিয়ে বেশ যত্নের সঙ্গে ছবিটি নির্মাণ করেছেন পরিচালক এফ আই মানিক। তিনি বলেন, জুটি হিসেবে আমি এবং শাকিব খান ৬০টি ছবিতে অভিনয় করেছি। এর মধ্যে প্রায় সব ছবিই ব্যবসা সফল। ‘দুই পৃথিবী’ ছবিটিও সফল হবে বলে আমার বিশ্বাস। তুলনামূলকভাবে ব্যস্ততা কম হলেও অপু বিশ্বাস সন্তুষ্ট তার এ অবস্থান নিয়ে। বললেন, কম সময়ে অনেক ছবি করেছি। ভাল ভাল প্রযোজক, পরিচালকের বড় বড় ছবিতে অভিনয় করেছি। দর্শকদের ভালবাসাও পেয়েছি। এখন কাজ করছি নিজের মনের মতো করে। ভাল গল্প, ভাল পরিচালক এগুলো বেশি করে গুরুত্ব দিচ্ছি। তা ছাড়া এখন তো বড় ছবি খুব একটা হচ্ছে না। যেগুলো হচ্ছে সেগুলোর প্রায় সব কয়টিতেই আমি আর শাকিব আছি। তাই ব্যস্ততা আর অবস্থান নিয়ে বাড়তি কোন টেনশন নেই আমার। অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে জুটিবেঁধে বর্তমানে অভিনয় করছেন ‘লাভ ম্যারেজ’, ‘ভালবাসা ২০১৪’, ‘মাই ডার্লিং’সহ কয়েকটি ছবিতে। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজাবাবু’ ছবিতে। অপু বিশ্বাস বলেন, অভিনেত্রী হিসেবে এখন আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। এখন আমি আরও ভাল ভাল ছবিতে সেরা অভিনয়টা করতে চাই। ‘দুই পৃথিবী’ ছবিতেও আমি সেরকমই চেষ্টা করছি, যা দর্শকদের ভাল লাগবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার

আসছেন সাত মাস পর

আপডেট টাইম : ০৬:৩৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০১৫