ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সেনাদের ফোন করে দুঃখ প্রকাশ করলেন বাইডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন ক্যাপিটলে অবস্থানরত সেনাদের অনেকেই গাড়ি পার্কিংয়ের জায়গায় ঘুমিয়ে পড়ার কিছু ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এ ঘটনার জেরে ক্ষমা চেয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ হাজারের বেশি সেনাবাহিনী মার্কিন ক্যাপিটলে মোতায়েন করা হয়েছিল। চলতি মাসের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবের ঘটনায় ওয়াশিংটন ডিসিতে তাদের মোতায়েন করে রাখা হয়।

জো বাইডেনের শপথগ্রহণকে কেন্দ্র করে ওই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সেনাদের আগে থেকেই মোতায়েন রাখা হয়েছিল। তাদেরই অনেকেই ক্লান্ত হয়ে গাড়ি পার্কিংয়ের জায়গায় শুয়ে থেকে জিরিয়ে নেন।

গত বৃহস্পতিবার ছড়িয়ে যাওয়া কিছু ছবিতে দেখা যায়, সেনা সদস্যরা গাড়ি পার্কিংয়ের জায়গায় শুয়ে আছেন। এই পরিস্থিতি রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এবং কিছু রাজ্যের গভর্নর এই বিতর্কের কারণে সেনা প্রত্যাহার করেছেন।

এ ঘটনার জেরে প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাশনাল গার্ডের প্রধানকে গতকাল শুক্রবার ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে করণীয় সম্পর্কে জানতে চেয়েছেন।

এছাড়া মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেছেন, আমাকে এবং আমার পরিবারকে নিরাপদ রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

সূত্র: বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সেনাদের ফোন করে দুঃখ প্রকাশ করলেন বাইডেন

আপডেট টাইম : ১১:১৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১